ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নড়াইল প্রতিনিধি,বুধবার ২৯ এপ্রিল ২০২৬ || বৈশাখ ১৬ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি :
নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে সাড়ে তিন মাস বয়সী এক কন্যা শিশুকে ‘শ্বাসরোধে হত্যার অভিযোগ’ উঠেছে তার নিজের মায়ের বিরুদ্ধে। নিহত শিশুর নাম ছাবিয়া নুর তাবাসসুম। এ ঘটনায় অভিযুক্ত মা আরিফা খাতুনকে (২২) আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সকালে আলুকদিয়া গ্রামে নিজ বাড়িতে শিশু তাবাসসুমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।
অভিযোগ উঠেছে, শিশুটির গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে মা আরিফা খাতুনকে নিয়ে সন্দেহ তৈরি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নড়াইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘আমরা খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’
Advertisement

ঘটনার প্রাথমিক সত্যতা ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে জিজ্ঞাসাবাদের জন্য মা আরিফাখাতুনকে আটক করে থানায় নেয়া হয়েছে বলে জানান তিনি।

নড়াইলে শিশুকন্যা হত্যার অভিযোগে মা আটক


