(ভিডিও)তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুর ফের কারাগারে

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কুমিল্লা প্রতিনিধি, শনিবার ০৮ আগস্ট ২০২৬ ||  শ্রাবণ ২৪ ১৪৩৩ || ২৪ সফর ১৪৪৮ হিজরি :

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

  • Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে হাফিজুর রহমানকে কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পিবিআই। এ সময় বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিন তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান।

এর আগে, গত ২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে জামিন দেন। পরে ৪ আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। ৬ আগস্ট রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিনাদেশ ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন এবং হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।

 

একইসঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে হাফিজুর আত্মসমর্পণ না করায় শনিবার সকাল ৮টার দিকে ঢাকার কেরাণীগঞ্জের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, উচ্চ আদালতে তিনি (হাফিজ) জামিন পেলেও পেলেও চেম্বার জজ আদালতে তা স্থগিত হয়ে যায়। হাফিজকে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হলেও তিনি না করায় গ্রেপ্তার করা হয়েছে।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি সোহাগী জাহান তনু। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। পরদিন তার বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

  • Advertisement

 

মামলা তদন্ত চলাকালীন চলতি বছরের ২১ এপ্রিল ঢাকার কেরাণীগঞ্জ থেকে হাফিজুরকে গ্রেপ্তার করে পিবিআই। পরদিন তার ডিএনএ নমুনা সংগ্রহ এবং তিনদিনের রিমান্ডে নেওয়া হয়। হাফিজুরই এই মামলার একমাত্র সন্দেহভাজন গ্রেপ্তার আসামি।

কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে হাফিজুর রহমান