ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম, রাজধানীর মীরপুর মডেল থানা প্রতিনিধি, শনিবার ০৮ আগস্ট ২০২৬ || শ্রাবণ ২৪ ১৪৩৩ || ২৪ সফর ১৪৪৮ হিজরি :
লাইসেন্সের নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনা করায় রাজধানীর গুলশানের কিংফিশার রেস্টুরেন্ট অ্যান্ড বারকে সতর্ক করেছে পুলিশ। এর পর থেকে নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনা করলে কঠোর আইনি পদক্ষেপ নেবে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টায় বারটিতে অভিযান চালায় গুলশান থানা পুলিশ ।
-
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
[৩] জানা যায়, গুলশান হোটেল ওয়েস্টিনের উত্তর পাশে একটি ভবনের তৃতীয় ও চতুর্থ তলা নিয়ে গড়ে উঠেছে কিংফিশার বার। এটির মালিক মুক্তার হোসেন।
[৪] অভিযোগ আছে, সন্ধ্যা নামলেই প্রবেশ করে শত শত তরুণ তরুণী। গভীর রাত পর্যন্ত চলে ডিজি পার্টি ও নাচ।
[৫] লাইসেন্সের নিয়ম অনুযায়ী রাত সাড়ে ১০টার পর কিংফিশার রেস্টুরেন্ট অ্যান্ড বার তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। কোনো ধরনের গান-বাজনার অনুমতি নেই।
[৬] কোনো নিয়ম নীতির ত তোয়াক্কা না করে বারটি মধ্যরাত পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
[৭] নাম প্রকাশ অনিচ্ছুক বারটির একজন ওয়েটার বলেন, বারটির কার্যক্রম রাত ১২টা পর্যন্ত চলতো। রোববার রাত সাড়ে ১১টায় পুলিশের একটি দল এসে কর্তৃপক্ষকে সতর্ক করে গেছেন। যাতে সাড়ে ১০টার পর বারটির কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে পুলিশ কাউকে আটক করেনি।
-
Advertisement

[৮] গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, প্রথমতো তাদের সতর্ক করা হয়েছে। লাইসেন্সের নিয়ম অনুযায়ী রাত সাড়ে ১০টার মধ্যে যদি বারের কার্যক্রম শেষ না করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। সেখানে কোনো ধরনের গান-বাজনা চলবে না। সম্পাদনা: ইকবাল খান



