ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কুড়িগ্রামের উলিপুর প্রতিনিধি,বুধবার ০৬ মে ২০২৬ || বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজের একদিন পর সাজেদা বেগম (৬০) নামে এক গৃহবধূকে তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার করা হয়েছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
মঙ্গলবার (৬ মে) রাতে নিখোঁজ হওয়ার পর আজ সকালে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
সাজেদা বেগম উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা মো. আবু সাইদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে আজ সকালে পুকুরপাড়ের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি সেখানে শোয়া অবস্থায় ছিলেন এবং গাছের ডালেই কিছু খেতে দেখা যায়। এ সময় তার ছেলে গাছে উঠতে চাইলে তিনি ডাল থেকে নিচে কিছু মিষ্টি ছুড়ে দেন। খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাকে নামানোর চেষ্টা করে। তবে প্রথমে তিনি সহযোগিতা করতে অস্বীকৃতি জানান এবং পানিতে লাফ দেয়ার হুমকি দেন। একপর্যায়ে তিনি পুকুরে লাফ দিলে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উদ্ধার করেন।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (অ.দা.) এনামুল হক বলেন, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ওই নারীকে বাড়ির পাশে পুকুরের ধারের তেঁতুলগাছের মগডালে বসে থাকতে দেখি। পরে তিনি হঠাৎ পুকুরে লাফ দিলে আমরা তাকে উদ্ধার করি।’
Advertisement

তিনি আরও জানান, প্রাথমিকভাবে তাকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। কেউ একে মানসিক বা শারীরিক সমস্যাজনিত আচরণ বলে মনে করছেন, আবার কেউ অতিপ্রাকৃত বিষয় জড়িত থাকতে পারে বলেও ধারণা করছেন। তবে এ বিষয়ে কোনো প্রমাণভিত্তিক তথ্য পাওয়া যায়নি।



