ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ প্রতিনিধি,বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ || বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি :
রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীটি।
র্যাব জানায়, গত ১৪ এপ্রিল ইয়াং জি জিয়াং প্রকল্পে ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে নগদ অর্থ, মোবাইল ফোন, দামি ঘড়িসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে। এ সময় ওয়েন জিনহুয়া (৫৫) নামে এক চীনা নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement

ঘটনার পরপরই র্যাব-১০ দ্রুত অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালের মধ্যে তিনটি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, দুটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করে। একই সঙ্গে মাসুদ রানা (৪৩), নাছির পিয়াদা (৪০), হৃদয় মীর (২২), রোমান শেখ (৩৪) ও মো. মামুন (৩২) নামে ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কয়েকজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কেরাণীগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।

গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্যরা।


