(ভিডিও)পীর হত্যা: ‘মামলায় জামায়াতকে জড়ানো সুপরিকল্পিত ষড়যন্ত্র’

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,কুষ্টিয়ার দৌলতপুর প্রতিনিধি,বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি :

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর আব্দুর রহমান শামীম ওরফে জাহাঙ্গীর (৬৫) হত্যাকাণ্ড ও দরবারে সংঘটিত হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী জড়িত নয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া শহরে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল হোসেন, দৌলতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, কুষ্টিয়া শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুব বিভাগের নেতা মোস্তাফিজুর রহমান পলাশসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল হোসেন বলেন, সম্প্রতি ফিলিপনগরে সংঘটিত মর্মান্তিক হত্যায় জামায়াতে ইসলামী মনোনীত ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ খাজা আহমেদকে প্রধান আসামি হিসেবে জড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দলের আরো কয়েকজন দায়িত্বশীল নেতাকেও সম্পৃক্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামী বা এর কোনো নেতাকর্মীর ন্যূনতম সম্পৃক্ততা নেই।

 

তিনি বলেন, ‘‘জামায়াতে ইসলামীকে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ। বরং ঘটনার সূচনা থেকে দৌলতপুর উপজেলা জামায়াত শান্তিপূর্ণ সমাধান, সংলাপ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল অবস্থান নিয়ে আসছে।’’ নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান জামায়াত নেতারা।

জামায়াত নেতা বেলাল হোসেন বলেন, ‘‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, কোনো মতপার্থক্য বা আদর্শিক দ্বন্দ্ব কখনোই সহিংসতা কিংবা হত্যাকান্ডের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে না। বিচারবহির্ভূত কোনো কর্মকাণ্ডের প্রতি আমাদের কোনো ধরনের সমর্থন নেই এবং কখনো ছিল না।’’

 

ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগে শনিবার (১১ এপ্রিল) দৌলতপুর উপজেলার ফিলিপনগরে নিজ আস্তানায় কয়েকশত মানুষের সঙ্ঘবদ্ধ আক্রমণে নিহত হন ওই দরবারের প্রধান আব্দুর রহমান শামীম ওরফে জাহাঙ্গীর (৬৫)। এ সময় শামীমের তিন অনুসারীও আহত হন। আস্তানায় দফায় দফায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। মূল্যবান সম্পদ লুটেরও অভিযোগ ওঠে।