(ভিডিও)বাড়ছে নতুন রাজনৈতিক জোটের শক্তি এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,সবার দেশ পত্রিকার সৌজন্যে,বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি :

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে বড় পরিসরে সম্প্রসারণের পথে এগোচ্ছে। বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের একাধিক পরিচিত মুখ, বিভিন্ন ছাত্রনেতা, নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী এবং কয়েকটি ছোট রাজনৈতিক দলের নেতারা শিগগিরই এনসিপিতে যোগ দিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

দলটির একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আপ বাংলাদেশ, এবি পার্টির একটি অংশ, জুলাই সংগ্রাম পরিষদ, জুলাই বিপ্লব পরিষদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্ল্যাটফর্মের সঙ্গে এনসিপির দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এসব আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, গণতন্ত্রপন্থী ও ফ্যাসিবাদবিরোধী যেকোনও ব্যক্তি বা দল এনসিপিতে যুক্ত হলে তাদের স্বাগত জানানো হবে। তার মতে, জুলাই শক্তিগুলোর বিচ্ছিন্নভাবে লড়াইয়ের চেয়ে ঐক্যবদ্ধ হওয়াই রাজনৈতিকভাবে বেশি কার্যকর হবে।

সূত্র বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, সহ-সমন্বয়ক, সাবেক ছাত্রনেতা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগঠকসহ বিভিন্ন পর্যায়ের তরুণ নেতারা এনসিপিতে যুক্ত হতে আগ্রহ দেখিয়েছেন। একই সঙ্গে দেশে-বিদেশে পরিচিত একাডেমিশিয়ান, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, নারী নেতৃত্ব, পেশাজীবী এবং ব্যবসায়ী মহলের সঙ্গেও যোগাযোগ চালিয়ে যাচ্ছে দলটি।

বিএনপি ঘরানার কিছু নেতার সঙ্গেও যোগাযোগ

এনসিপি সূত্রের দাবি, বিএনপির বিভিন্ন স্তরের কিছু বঞ্চিত নেতা, মনোনয়নবঞ্চিত রাজনীতিক এবং দলটির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার সন্তানও এনসিপির সঙ্গে যোগাযোগ রাখছেন। জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেয়া বিএনপি-ঘনিষ্ঠ কিছু তরুণ নেতার দলটিতে যোগ দেয়ার আলোচনা অনেক দূর এগিয়েছে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন সিএফ বলেন,

বিএনপির বিভিন্ন স্তরের নেতারা, তাদের পরিবারের তরুণ সদস্যরা, সাবেক আমলা, সামরিক কর্মকর্তা এবং একাডেমিশিয়ানদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি। তাদের অনেকেই দীর্ঘদিন জনপরিসরে কাজ করেছেন—এটি এনসিপিকে শক্তিশালী করবে।

আপ বাংলাদেশ ও এবি পার্টির সঙ্গে আলোচনা

দলীয় সূত্রে জানা গেছে, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ সংগঠনটির একটি বড় অংশ এনসিপিতে যোগ দিতে পারেন। তবে এবি পার্টির সঙ্গে একীভূত হওয়ার আলোচনা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, জুলাই শক্তিগুলোর ঐক্যবদ্ধতা ধরে রাখার চেষ্টা তারা শুরু থেকেই করছেন, তবে এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক একীভূত হওয়ার কোনও সিদ্ধান্ত হয়নি।

এপ্রিলে বড় সিদ্ধান্ত

এনসিপির ভেতরের সূত্র জানায়, চলতি এপ্রিলেই দলটির একটি সাধারণ সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে নতুন যোগদান, জোট সম্প্রসারণ, কেন্দ্রীয় কমিটির আকার বৃদ্ধি এবং উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদও আরও ছয় মাস বাড়ানো হতে পারে।

দলটির নেতারা মনে করছেন, এ সম্প্রসারণ প্রক্রিয়া সফল হলে এনসিপি আগামী দিনের রাজনীতিতে একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে।

রাজনৈতিক বার্তা আরও স্পষ্ট

সম্প্রতি জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এটি কোনও একক দলের লড়াই নয়; এটি বাংলাদেশকে রক্ষা করার লড়াই। জুলাইয়ের শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সতর্ক করে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা না হলে ভবিষ্যতে আবারও বড় ধরনের গণআন্দোলন দেখা দিতে পারে।

Advertisement

সব মিলিয়ে, জুলাই আন্দোলনের শক্তিগুলোকে এক ছাতার নিচে এনে নতুন রাজনৈতিক মেরুকরণ গড়ার লক্ষ্যেই দ্রুত এগোচ্ছে এনসিপি।

ফাইল ছবি