(ভিডিও)অবরোধ তুলে’ হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আ্তর্জাতিক প্রতিনিধি,বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি :

হরমুজ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহার করার সঙ্গে সঙ্গে সেটি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালপের পরে ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন।

 

 

পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য কাজ করায় চীন ‘খুবই খুশি’ এবং বেইজিং ইরানে অস্ত্র না পাঠাতে সম্মত হয়েছে।

 

হরমুজ প্রণালিতে ট্রাম্পের অবরোধ কতটা কাজ করেছে, তা নিয়ে বিতর্ক রয়েছে। তা ছাড়া ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ প্রত্যাহার করা হয়েছে কি না, সে বিষয়ে এই পোস্টে কিছু লেখেননি তিনি।

চীনকে গুরুত্ব দিয়ে ট্রাম্প পোস্টে লিখেছেন, “আমি যে হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি, তাতে চীন খুবই খুশি। আমি এটা তাদের জন্যও করছি এবং বিশ্বের জন্যও। এই পরিস্থিতি আর কখনো ঘটবে না। তারা ইরানে অস্ত্র না পাঠাতে সম্মত হয়েছে।”

 

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, মে মাসে বেইজিং সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা হলে তিনি একটি ‘বড়সড় আলিঙ্গন’ আশা করছেন।

ট্রাম্প লিখেছেন, “কয়েক সপ্তাহের মধ্যে আমি সেখানে (চীনে) পৌঁছালে প্রেসিডেন্ট শি আমাকে একটি বড়সড় আলিঙ্গন দেবেন। আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছি! এটা কি লড়াইয়ের চেয়ে ভালো নয়??? কিন্তু মনে রাখবেন, প্রয়োজনে আমরা লড়াই করতেও খুব পারদর্শী – অন্য সবার চেয়ে অনেক ভালো!!!”

Advertisement

 

পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বন্ধের আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হওয়ার পরপরই হরমুজ প্রণালি অবরোধ করার ঘোষণা দেন ট্রাম্প। এ ধরনের অবরোধ প্রতিহতের কথা জানায় তেহরান। তা ছাড়া এই অবরোধের মধ্যেও বুধবার (১৪ এপ্রিল) একাধিক তেল ট্যাংকার এই প্রণালি অতিক্রম করেছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হতে যাচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর হচ্ছে।