(ভিডিও)জন্মান্ধ সেই গফুরের বাড়িতে হামলা চালিয়ে তারেক রহমানের উপহারের টাকা লুট!

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,রাজবাড়ী সদর প্রতিনিধি,শুক্রবার   ০৩ জুলাই ২০২৬ ||  আষাঢ় ১৯ ১৪৩৩ || ১৭ মহররম ১৪৪৮ হিজরি :

জন্মান্ধ আব্দুল গফুর মল্লিক। জীবনের অধিকাংশ সময় বাসে ও ট্রেনে ফেরি করে নারকেলের নাড়ু, টেস্টি হজমি ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন। তিনি এমনই এক স্বশ্রদ্ধ ব্যক্তি, যিনি কখনোই ভিক্ষা করতে চাননি। সম্প্রতি আত্মসম্মানে বলিয়ান এই মানুষটির পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উপহার দিয়েছেন নগদ এক লাখ ৭৫ হাজার টাকা। তবে গফুর মল্লিকের বাড়িতে হামলা চালিয়ে উপহারের সেই টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

  • Advertisement

  • (মোঃ ইসমাইল হোসেন)
  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

 

গফুর মল্লিক রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা।

 
গফুর মল্লিক জানান, তার ভাতিজা হানিফ মল্লিকের সাথে টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব চলছিল স্থানীয় নান্নু শেখ নামে এক ব্যক্তির। এ দ্বন্দ্বের জেরে ৩০ জানুয়ারি সন্ধ্যা পৌনে ৭ টার দিকে নান্নু তার লোকজন নিয়ে হামলা চালায় হানিফ মল্লিকের বাড়িতে। হানিফের বাড়ি ভাঙচুর শেষে হামলা ও ভাঙচুর চালানো হয় তার বাড়িতে। এসময় তার ঘরে থাকা তারেক রহমানের উপহারের ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
 
গফুর মল্লিক বলেন, আমি মাগরিবের নামাজ পড়ে শুয়েছিলাম। এসময় নান্নু তার দলবল নিয়ে আমার বাড়িতে এসে টিনের বেড়ায় কোপানো শুরু করে। এরপর তারা আমাকে গালিগালাজ করে বলতে থাকে, ‘আমরা গাঁজা খাওয়ার টাকা পাইনা। তারেক জিয়া তোকে টাকা দেয়, আমাদের দিতে পারে না।’ এ কথা বলেই তারা আমার ঘরে ঢুকে তছনছ শুরু করে। এক পর্যায়ে ঘরে থাকা তারেক রহমানের উপহারের ৫০ হাজার টাকা তারা লুট করে নিয়ে যায়।
 
গফুর মল্লিকের স্ত্রী নুরজাহান বেগম বলেন, আমরা ভয়ে বাড়িতে থাকতে পারছি না। আমাদের বাড়িতে কেন হামলা চালানো হলো। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
 
 
এদিকে এ ঘটনায় নান্নু শেখসহ চারজনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন গফুর মল্লিকের ভাতিজা বাতেন মল্লিক।
 
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। জন্মান্ধ গফুর মল্লিক ও তার পরিবার যাতে ন্যায়বিচার পান পুলিশ এ লক্ষ্যে কাজ করছে।
 
উল্লেখ্য, গফুর মল্লিক বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন এবং শরীরের শক্তি হারিয়ে ফেলেছেন। তার স্ত্রীকে নিয়ে সংসার হলেও তাদের কোনো সন্তান নেই। কিন্তু নিজের সম্মান রক্ষার্থে ৮০ বছর বয়স পর্যন্ত তিনি নিজের হাতে তৈরি করা নারকেলের নাড়ু ও বাদাম বিক্রি করেই জীবন ধারণ করেছেন।
 
২০২৩ সালের ২১ মার্চ ‘সংসার চলেনা, তারপরেও ভিক্ষা করেন না’ শিরোনামে সময় সংবাদের ডিজিটাল প্ল্যাটফর্মে গফুর মল্লিকের কষ্টের জীবন নিয়ে সংবাদ প্রকাশ হয়। এরপর তার গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং কন্টেন্ট ক্রিয়েটর মুন্সী এনায়েত তার কাহিনী নিয়ে একটি ভিডিও তৈরি করেন, যা ৪০ মিলিয়ন ভিউ অর্জন করে। এরপর দেশের নানা প্রান্ত থেকে আর্থিক সহায়তা প্রাপ্তি হয় এবং বাদাম বিক্রি পেশা থেকে অবসর নেন গফুর মল্লিক।
 
  • Advertisement

 
গফুর মল্লিককে নিয়ে করা প্রতিবেদন দৃষ্টিগোচর হয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। গফুরের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন তারেক রহমান। তার নির্দেশে গফুর মল্লিকের বাড়িতে এসে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রতিনিধি দলসহ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহায়তার ১ লাখ ৭৫ হাজার টাকা পৌঁছে দেন।
সংসার না চললেও কখনো ভিক্ষা করেননি গফুর। ছবি:ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম