ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর ফুটপাত মগবাজার প্রতিনিধি,শুক্রবার ০৩ জুলাই ২০২৬ || আষাঢ় ১৯ ১৪৩৩ || ১৭ মহররম ১৪৪৮ হিজরি :
রাজধানীর ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে উচ্ছেদ করা হয়েছে অবৈধ দোকানপাট ও স্থাপনা। এই মগবাজারে অভিযানের মুখে পড়ে মাথা গোঁজার শেষ ঠাঁইটুকুও হারান ৮০ বছর ঊর্ধ্ব বৃদ্ধ নাঈমুদ্দিন। তবে অবশেষে স্থায়ী ঘর পাচ্ছেন সেই বৃদ্ধ।
-
Advertisement

- (মোঃ ইসমাইল হোসেন)
-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩
বৃদ্ধের কাছে গিয়ে থমকে গেলেন ম্যাজিস্ট্রেট, বললেন, ‘এই দোকান উচ্ছেদ হবে না’ শিরোনামে সময়ের আলোতে একটি মানবিক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর মুহূর্তেই সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এরপরই নানা সংস্থা, সংগঠন এবং ব্যক্তির কাছে থেকে ওই বৃদ্ধকে সহযোগিতা করার প্রতিশ্রুতি আসতে থাকে। শুধু নানা ব্যক্তি বা সংগঠনই নয় প্রধানমন্ত্রী তারেক রহমানও বৃদ্ধ নাঈমুদ্দিনের সঙ্গে কথা বলতে চান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় গঠিত ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃদ্ধ নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন। নাঈমুদ্দিনের পাশে আজীবন থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী এবং বৃদ্ধকে স্থায়ী ঘর, চিকিৎসা এবং ভরণপোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন ‘আমরা বিএনপি পরিবার’কে।
-
Advertisement

এছাড়াও বৃদ্ধ নাঈমুদ্দিনের চিকিৎসা ও ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। রাজধানীর মগবাজারেই তার বর্তমান অবস্থানের কাছাকাছি এসব সুবিধা নিশ্চিত করা হবে বলে সময়ের আলোকে জানিয়েছে আমরা বিএনপি পরিবার।
এর আগে গতকাল বুধবার ডিএমপির উচ্ছেদ অভিযানের সময় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নাড়িয়ে দেয় সবাইকে। চারপাশে ভাঙচুর চললেও, মানবিক দিক বিবেচনায় নাঈমুদ্দিনের ছোট্ট জীবিকার দোকানটি উচ্ছেদ না করার নির্দেশ দেন তিনি।

তারেক রহমান ও নাঈমুদ্দিন। ছবি কোলাজ : সময়ের আলো


