ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ প্রতিনিধি,শুক্রবার ০৩ জুলাই ২০২৬ || আষাঢ় ১৯ ১৪৩৩ || ১৭ মহররম ১৪৪৮ হিজরি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় জেলা যুবদল নেতা আব্দুর রহমান বিশ্বাসকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে ওই যুবদল নেতার বিরুদ্ধে মামলা করেছেন।
এদিকে, নৈতিক স্খলনজনিত অপরাধের দায়ে অভিযুক্ত নেতাকে দল থেকে তাৎক্ষণিক বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।
বহিষ্কৃত আব্দুর রহমান বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও গ্রামের আবু বাক্কারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বালুটুঙ্গি এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য কিছু যুবক বাইরে অবস্থান করছিলেন। গভীর রাতে আব্দুর রহমানকে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকতে দেখে সন্দেহবশত তারা নজর রাখে। পরে দুইজনকে আপত্তিকর অবস্থায় ধরে বাড়ির বাইরে এনে গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয় জাতীয়তাবাদী যুবদল। সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে আব্দুর রহমান বিশ্বাসকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যক্তির কোনো অপকর্মের দায় সংগঠন নেবে না।
-
Advertisement

- (মোঃ ইসমাইল হোসেন)
-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, স্থানীয়রা আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে প্রবাসীর স্ত্রীসহ দুজনকে থানায় নিয়ে আসে। এই ঘটনায় পরবর্তীতে প্রবাসীর স্ত্রী নিজে বাদী হয়ে আব্দুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেছেন।

প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় জেলা যুবদল নেতা আব্দুর রহমানকে আটক করে স্থানীয় জনতা।


