ভিডিও)৩০ পেরিয়েও ভার্জিন, জানালেন মেঘনা আলম

SHARE

https://www.facebook.com/share/v/1EJzkJaxsL/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি, বুধবার,১৮ নভেম্বর ২০২৬,৩ অগ্রহায়ণ ১৪৩৩০৭ জমাদিউস সানি ১৪৪৮:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবের খবর প্রকাশের পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলম।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

একই সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

 

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মেঘনা লেখেন, আসিফের নাম নিতেই দুদকের তলবের খবর প্রচার হয়েছে। তবে ২০২৫ সালের ইউনূস-কাণ্ডের ধারাবাহিকতায় তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

এদিকে, বুধবার (১৮ নভেম্বর) দেওয়া আরেকটি পোস্টে নিজের ব্যক্তিগত জীবন ও জীবনযাপন নিয়ে কথা বলেন তিনি।

 

 

 

মেঘনা লেখেন, আমার মতো একজন মানুষ যে জীবনে মদ-সিগারেট স্পর্শ করেনি, ৩০ পেরিয়েও ভার্জিন, একেবারেই সাদামাটা জীবনযাপন করে, তাকে নিয়েও এত বানোয়াট গল্প! অথচ বাস্তবে ধর্ষণ ও জুলুম করে বেড়াচ্ছে হুজুরের বেশধারী কিছু ভণ্ড!

মেঘনা আলম একাধারে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মাধ্যমে তিনি আলোচনায় আসেন।

 

এ ছাড়া তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • Advertisement

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। পরবর্তী সময়ে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চাইলেও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি মেঘনা আলম।