(ভিডিও)আড়াই বছর কোথায় কীভাবে পালিয়ে ছিলেন সাঈদ খোকন? অবশেষে জানা গেল

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি, বুধবার,১৮ নভেম্বর ২০২৬,৩ অগ্রহায়ণ ১৪৩৩০৭ জমাদিউস সানি ১৪৪৮:

সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

 

এসআরবি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১-এর একটি বিশেষ দল বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বর্তমানে সাঈদ খোকনকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন মামলায় সাবেক এই মেয়রের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত।

 

বারিধারার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এসআরবি তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকন সম্প্রতি একটি ভিডিও বার্তায় দলীয় প্রধান শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা বলেছিলেন।

 

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গত দুই বছর নীরব ছিলেন সাঈদ খোকন।

 

তিনি ২০১৫ সালে ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হয়েছিলেন। পরের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে সাঈদ খোকন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন। তার সাত মাসের মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সংসদ ভেঙে দেওয়া হলে তার সংসদ সদস্যপদের অবসান ঘটে।

  • Advertisement

 

সাঈদ খোকনের বাবা মোহাম্মদ হানিফ অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন।