ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কুমিল্লা প্রতিনিধি, বুধবার,১৮ নভেম্বর ২০২৬,৩ অগ্রহায়ণ ১৪৩৩০৭ জমাদিউস সানি ১৪৪৮:
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলের একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লা দক্ষিণ জেলা কার্যালয় এবং দলটির সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবনে অগ্নিসংযোগ করেন।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নগরীর মুনসেফবাড়ি এলাকায় বাহারের তিনতলা বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও আগুন দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আগুন দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। কয়েকজন যুবক বাইরে থেকে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি।
এদিকে, একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের অনুসারী দুই যুবক জড়িত বলে দাবি করা হয়। তবে, ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
-
Advertisement

আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের দাবি করা হলেও মহাসড়কের ঠিক কোন স্থানে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।



