ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,সোমবার ২২ জুন ২০২৬ || আষাঢ় ৮ ১৪৩৩ || ৬ মহররম ১৪৪৮ হিজরি :
‘ব্রেকিং ব্যাড’খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা জানকার্লো এস্পোজিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুটিংয়ের কাজে এখন সৌদি আরবে অবস্থান করছেন এই তারকা, সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর প্রকাশ করেছে সৌদি গ্যাজেট।
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫
সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্টের অথরিটি চেয়ারম্যান তুর্কি আল-শেখ বলেন, “এস্পোজিতো শাহাদাহ (ইসলামে বিশ্বাসের ঘোষণা) পাঠ করেছেন, মরক্কোর একটি মসজিদে প্রোডাকশন টিমের সদস্যদের সঙ্গে নামাজেও অংশগ্রহণ করেন।”
সৌদি আরবে শুটিং করার সময় মুসলিমদের সঙ্গে মেলামেশা করেন এস্পোজিতো, সেখানে ইতিবাচক অভিজ্ঞতা পাওয়ার পর ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন বলে জানান তুর্কি আল শেখ। তিনি বলেন, “শুটিংয়ের সময় পাওয়া মুসলিমদের আন্তরিকতা, আতিথেয়তা ও সৌহাদ্যে মুগ্ধ হন এস্পোজিতো। পরে মুসলিম সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।”
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, একটি মসজিদের ভেতরে প্রোডাকশনের সদস্যদের সঙ্গে নামাজ আদায় করছেন এস্পোজিতো।
‘সেভেন ডগস’ নামে সৌদি আরবভিত্তিক একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে কাজ করছেন এস্পোজিতো।
Advertisement

কয়েক দশকের অভিনয় ক্যারিয়ারে জানকার্লো এস্পোজিতো হলিউডের অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। ‘ব্রেকিং ব্যাড’, ‘বেটার কল সল’ এবং ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সিরিজে তার অভিনয় বিশ্বজুড়ে প্রশংসা কুড়ায়। বিশেষ করে ‘গাস ফ্রিং’ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য আন্তর্জাতিকভাবে খ্যাতি কুড়ান এই তারকা।

জানকার্লো এস্পোজিতো


