রাজধানীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম(ভিডিও)

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,রাজধানীর মোহাম্মদপুর প্রতিনিধি,শনিবার,২০ জুন ২০২৬,৬ আষাঢ় ১৪৩৩০৪ মুহাররম ১৪৪৮:

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫

আহত নুরুল ইসলাম (৫৫) মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।

শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের চার নম্বর সড়কে তার বাসার সামনে এ ঘটনা ঘটে।

 

নুরুলের ছোট ভাই বিল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, “তিনটি মোটরসাইকেলে ছয় জন এসে ভাইয়ার মুখ, কাঁধ ও বাম হাতে এলোপাতাড়ি কোপ দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নুরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”

 

তিনি আরো বলেন, “হামলার কারণ বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে আমরা কিছুই জানি না।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “বিএনপি নেতা নুরুলের মুখ ও কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”

Advertisement

 

মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা গণমাধ্যমকে জানান, পূর্বশত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ও র‌্যাব যৌথভাবে অভিযান শুরু করেছে।

নুরুল ইসলাম। ছবি সংগৃহীত