(ভিডিও)ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অডিও ভাইরাল, অধ্যক্ষকে অব্যাহতি

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রংপুরের পীরগাছা প্রতিনিধি,  রোববার   ০৯ আগস্ট ২০২৬ ||  শ্রাবণ ২৫ ১৪৩৩ || ২৫ সফর ১৪৪৮ হিজরি :

রংপুরের পীরগাছা উপজেলার বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির (বিএম কলেজ) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে এক ছাত্রীকে মুঠোফোনে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

  • Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রায় ৩ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর দেয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দিতে শোনা যায় বলে অভিযোগ রয়েছে। কথোপকথনের একপর্যায়ে ছাত্রীটি এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং অভিযুক্ত শিক্ষককে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বুধবার (২৯ জুলাই) কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খবর পেয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

অভিযোগকারী ছাত্রী বলেন, ‘বাবা-মায়ের পরই শিক্ষকের স্থান। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। তিনি শিক্ষকতার মর্যাদা হারিয়েছেন। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদেরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে কথা বলবেন বলে জানান তিনি।

  • Advertisement

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদের। ছবি: সংগৃহীত