(ভিডিও) তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.কম,পাবনার চাটমোহর প্রতিনিধি,বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩ || ৪ জিলহজ ১৪৪৭ হিজরি :

পাবনার চাটমোহরে আম পেড়ে দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোর ছাত্রের বিরুদ্ধে। পরে তাকে আটক করে পুলিশ।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটি একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। আর অভিযুক্ত কিশোর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

পরে ধর্ষণের শিকার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। এ ঘটনায় থানায় শিশুটির বাবা বাদী হয়ে মমলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই শিশুটি বাড়ির পাশে একাই খেলাধূলা করছিল। এ সময় ওই কিশোর শিশুটিকে আম পেড়ে দেওয়ার কথা বলে বাড়ির অদূরে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসায় পালিয়ে যায় অভিযুক্ত কিশোর।

পরে ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

কান্নাজড়িত কন্ঠে ধর্ষণের শিকার শিশুটির বাবা বলেন, ‘আমরা কোন সমাজে বাস করছি যেখানে শিশুও নিরাপদ নয়! বাবা হয়ে মেয়ের এমন অবস্থা মেনে নিতে পারছি না। যে আমার মেয়ের এই অবস্থা করেছে তার ফাঁসি চাই।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতেমা বলেন, শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি জামা কাপড় ও গোপনাঙ্গে কিছু স্পাম এর আলামত পাওয়া গেছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Advertisement

তিনি আরো জানান, অভিযুক্তকে রাতেই অভিযান চালিয়ে আটক করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।