ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর মিরপুর বাউনিয়া বাঁধ প্রতিনিধি,বুধবার,২০ মে ২০২৬,৫ জ্যৈষ্ঠ ১৪৩৩০২ জ্বিলহজ্জ ১৪৪৭ :
বাউনিয়া বাঁধে গণপূর্তের জায়গা দখল করে মানুষ ঘর তুলে বসবাস করছে। আজ বেলা ১২টার দিকে গণপূর্তের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বস্তিতে উচ্ছেদ অভিযানে যায় পুলিশ। অভিযানে বস্তিবাসী গণপূর্তের কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালায়।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
রাজধানীর মিরপুর এলাকায় অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযান চলাকালে দায়িত্বরত পুলিশ সদস্যরা বস্তিবাসীদের আকস্মিক হামলার মুখে পড়েন।
বুধবার (২০ মে) মিরপুরের ইসিবি-কালশী সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাউনিয়া বাঁধে গণপূর্তের জায়গা দখল করে মানুষ ঘর তুলে বসবাস করছে। আজ বেলা ১২টার দিকে গণপূর্তের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বস্তিতে উচ্ছেদ অভিযানে যায় পুলিশ। অভিযানে বস্তিবাসী গণপূর্তের কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালায়।
Advertisement

এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, এ ঘটনায় ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।



