(ভিডিও) নারায়ণগঞ্জে যৌথ অভিযানে বিপুল মাদক ও নগদ অর্থসহ আটক ১৩

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,নারায়ণগঞ্জের ফতুল্লা প্রতিনিধি,বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি :

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে মাদকের আস্তানায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশিয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

এ বিষয়ে আজ (বুধবার, ৬ মে) সকাল সাড়ে ১০টায় র‍্যাব-১১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

 

 

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর অধিনায়ক জানায়, গতকাল দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র‍্যাবের অভিযানে হামলা ও তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনার পর থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় রাতে দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয় তলা ও একটি দুই তলা বাড়িতে অভিযান চালায় র‍্যাব।

 

 

 

এসময় দুই বাড়িতে তল্লাশি করে মাদকের আস্তানা থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি-চাকু, চাইনিজ কুড়াল ৭টি, রামদা ২টি, চাপাতি ৩টি, সিসি ক্যামেরা ৪টি, ড্রোন ১টি, নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা, ২৩৫ কেজি গাঁজা এবং ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এছাড়া র‍্যাবের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় তিনি।

 

 

 

ব্রিফিংয়ে র‍্যাব অধিনায়ক আরও জানায়, আমাদের এ অভিযান নিয়মিত চলবে। নারায়ণগঞ্জের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের কাজ আরও জোরদার করা হয়েছে। প্রতিনিয়ত সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।