(ভিডিও)গুলশানে পথচারীকে মারধর: সেই রুশ-বাংলা মডেল মনিকাকে লিগ্যাল নোটিশ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,রাজধানীর গুলশান প্রতিনিধি, বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি :

রাজধানীর গুলশানে সাধারণ পথচারীকে মারধরের ঘটনায় কথিত রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে তাকে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

নোটিশে অনতিবিলম্বে এ ধরনের অশালীন কন্টেন্ট বানানো থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে ওই কন্টেন্ট ফেসবুক থেকে সরিয়ে নিতেও বলা হয়েছে। এছাড়াও রুশ-বাংলা কথিত মডেল মনিকা কবিরের বাংলাদেশ অবস্থান ও ওয়ার্ক পারমিট ও বৈধ ভিসা আছে কিনা, তাও উপস্থাপন করতে বলা হয়েছে।

লিগ্যাল নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ ১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও বাংলাদেশ দণ্ডবিধির ১৮৬০ ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও এতে উল্লেখ রয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর গুলশান এলাকায় এক সাধারণ পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন কথিত রুশ-বাংলা মডেল মনিকা কবির। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মনিকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। ওই সময় এক পথচারী তার কাছাকাছি দূরত্ব দিয়ে যাওয়ার সময় তার দিকে তাকান। এতে ক্ষিপ্ত হয়ে মডেল মনিকা ওই ব্যক্তিকে মারধর শুরু করেন। পরে তাকে হাসিমুখে উড়ন্ত চুমু দিতে দেখা যায়। ঘটনার পর সেই ভিডিওটি ফেসবুকে আপলোড করেছেন তিনি।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ঘটনাটির সমালোচনা করে এর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগ উঠেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভিডিওটি আপলোড করা হয়েছে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ভাইরাল ভিডিওটি যাচাই করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।