ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, বুধবার ১১ মার্চ ২০২৬ || ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি :
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সংশ্লিষ্ট তাসনিম নিউজ বুধবার (১১ মার্চ) শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অফিস ও অবকাঠামোর একটি তালিকা প্রকাশ করেছে, যাদের সঙ্গে ইসরায়েলের যোগসূত্র রয়েছে ও যাদের প্রযুক্তি সামরিক কাজে ব্যবহৃত হয়েছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
বার্তা সংস্থাটি এগুলোকে ‘ইরানের নতুন লক্ষ্যবস্তু’ হিসেবে বর্ণনা করেছে। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, “আঞ্চলিক যুদ্ধের পরিধি যখন অবকাঠামো যুদ্ধের দিকে প্রসারিত হচ্ছে, তখন ইরানের বৈধ লক্ষ্যবস্তুর পরিধিও বৃদ্ধি পাচ্ছে।”
এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গুগল, মাইক্রোসফট, পালান্টির, আইবিএম, এনভিডিয়া এবং ওরাকল। তালিকাভুক্ত অফিস এবং ক্লাউড-ভিত্তিক পরিষেবার অবকাঠামোসমূহ ইসরায়েলের বিভিন্ন শহরসহ বেশ কিছু উপসাগরীয় দেশে অবস্থিত।
এছাড়া ইরান আরো জানিয়েছে, আজ বুধবার তেহরানে একটি ইরানি ব্যাংকে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত ‘অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোতে’ হামলা চালাতে পারে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের (যাকে জাতিসংঘ আইআরজিসির মালিকানাধীন গোষ্ঠী হিসেবে বর্ণনা করে) একজন মুখপাত্র বলেন, “শত্রুরা এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসকের অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য আমাদের হাত খুলে দিয়েছে।”
সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, “অঞ্চলের সাধারণ মানুষের ব্যাংকগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা উচিত নয়।”



