(ভিডিও)হরমুজ দিয়ে ১ লিটার তেলও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে যাবে না: ইরান

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি, বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি :

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে তারা এক লিটার তেলও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে পৌঁছাতে দেবে না। বুধবার ইরানের খাতাম আল-আম্বিয়া সামরিক কমান্ড সদর দপ্তর এই হুমকি দিয়েছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

কমান্ড সদর দপ্তর জানিয়েছে, ইরান তার প্রতিপক্ষের বিরুদ্ধে ক্রমাগত হামলা চালাবে।

 

দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তেলের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না।

 

তিনি বলেছেন, “আমরা এক লিটার তেলও মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে পৌঁছাতে দেব না। তাদের সাথে আবদ্ধ যেকোনো জাহাজ বা ট্যাঙ্কারই বৈধ লক্ষ্যবস্তু হবে।”

তিনি আরো বলেন, “তেলের ব্যারেল ২০০ ডলারে পৌঁছানোর জন্য প্রস্তুত থাকুন। কারণ তেলের দাম আঞ্চলিক নিরাপত্তার উপর নির্ভর করে, যা আপনারা অস্থিতিশীল করে তুলেছেন।”