https://www.facebook.com/share/r/19StPVuGY7/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি, বুধবার,১৮ নভেম্বর ২০২৬,৩ অগ্রহায়ণ ১৪৩৩০৭ জমাদিউস সানি ১৪৪৮:
রাজধানী থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।
রাজধানীর ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে তাকে নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
আটক মাওলানা মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়। তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন (দায়িত্বকাল: ৩১ মার্চ ২০২২ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৪)।
জানা যায়, ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে তিনি ব্যাপকভাবে সমালোচিত হন।
এছাড়া তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলে জানা যায়। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে মসজিদে গেলে খুতবা চলাকালীন মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারী এবং উপস্থিত মুসল্লি ও অপর পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েক জন আহত হন এবং মসজিদের জানালা-দরজার ক্ষতি হয়।
-
Advertisement

মসজিদে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ২০২৪ ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদ থেকে অপসারণ করে।



