(ভিডিও)অতিরিক্ত ডিআইজি জহির ভাটারার বাসায় করতেন মাদক কারবার, আটক ৮৪

SHARE

https://www.facebook.com/share/v/1Bb44fWP6U/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর ভাটারা প্রতিনিধি, রোববার,২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮:

রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাসায় অভিযান চালিয়ে নারীসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

সোমবার দিবাগত রাতে পুলিশ হাউজিং-১ এলাকার ওই বাসায় অভিযান চালায় ডিবির গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছিল। সেখানে অবৈধভাবে মাদকসেবন ও নিয়মিত চলতো ডিজে পার্টি।

আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ। তাঁদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও রয়েছেন। ডিবি সূত্রে জানা গেছে, বাসা থেকে গাঁজা, ইয়াবা, মদ, কনডম এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গোয়েন্দা উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির জানান, বাসাটি একজন হোস্ট ও কো-হোস্টের মাধ্যমে পরিচালিত হতো। কো-হোস্ট মাহবুবুল আলমকেও আটক করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বাসা ভাড়া থেকে আয়ের ৭০ শতাংশ পেতেন আব্দুল্লাহ আল জহির।

এদিকে, ডিবির একটি সূত্রের দাবি, আটক কো-হোস্টকে ছাড়িয়ে নিতে তদবির করেছিলেন ওই কর্মকর্তা। তবে এ বিষয়ে আব্দুল্লাহ আল জহিরের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

  • Advertisement

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিবি।