(ভিডিও)ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ: এলাকায় তীব্র ক্ষোভ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নওগাঁর ধামইরহাট প্রতিনিধি, রোববার,২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮:

নওগাঁর ধামইরহাট উপজেলায় খাসির মাংসের বদলে কুকুরের মাংস বিক্রির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ও উত্তজনা সৃষ্টি হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজারে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

স্থানীয় সূত্রে জানা যায়, নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংসের দোকান চালাতেন দুই কসাই  এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী। রোববার সকালে খবর ছড়িয়ে পড়ে যে, তারা গোপনে কুকুর জবাই করে খাসির মাংস হিসেবে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। মুহূর্তেই এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বেগতিক দেখে অভিযুক্ত দুই কসাই মাংস ফেলে রেখে দ্রুত দোকান থেকে পালিয়ে যান। খবর পেয়ে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করেন এবং জনস্বাস্থ্যবিরোধী এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জবাইকৃত প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সেগুলো দ্রুত অপসারণ ও মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাংস জব্দ করেছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • Advertisement

ঘটনার পর থেকে মঙ্গলবাড়ী বাজার ও পার্শ্ববর্তী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাধারণ মানুষের সাথে এ ধরনের প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।