ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মাদারীপুর প্রতিনিধি, বৃহস্পতিবার,২৫ জুন ২০২৬,১০ আষাঢ় ১৪৩৩০৯ মুহাররম ১৪৪৮ :
মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আরেক চাচাতো ভাই বারেক মাদবর পলাতক রয়েছেন।
-
Advertisement

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের ‘সাড়ে এগাররশি’ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই এলাকার মোসলেম মাদবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আলতাফ মাদবরের সাথে তার চাচাতো ভাই বারেক মাদবরের বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সন্ধায় তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা ও তর্কবিতর্ক হয়। একপর্যায়ে বারেক মাদবর উত্তেজিত হয়ে আলতাফ মাদবরের বুকে সজোরে ঘুষি মারেন। এতে আলতাফ মাদবর তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
-
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর জড়ো হন স্থানীয়রা। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম


