https://www.facebook.com/share/v/18u4cQMiDs/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর প্রতিনিধি,শনিবার,২০ জুন ২০২৬,৬ আষাঢ় ১৪৩৩০৪ মুহাররম ১৪৪৮:
কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়াই আউটসোর্সিংয়ের মাধ্যমে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে নিয়োগ পেয়েছেন ১৮৫ জন। এর মধ্যে ১১২ জনই কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আকবপুর গ্রামের বাসিন্দা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক মাস আগে গোপনে এই নিয়োগ সম্পন্ন হয়। এমনকি লিখিত বা মৌখিক পরীক্ষা কিংবা কোনো প্রতিযোগিতামূলক যাচাইয়ের ব্যবস্থাও করা হয়নি।
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫
চলতি বছরের জানুয়ারিতে ছয়টি ক্যাটাগরিতে এই ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে পরিচ্ছন্নতাকর্মী ১০৪ জন, ডেসপ্যাচ রাইডার বা মেসেঞ্জার ৫৯ জন, লিফটম্যান ১০ জন, গার্ডেনার (মালি) ছয়জন, পাম্প অপারেটর চারজন এবং ইলেকট্রিশিয়ান দুজন।
Advertisement

ইলেকট্রিশিয়ানদের বেতন ধরা হয়েছে ২০ হাজার ২১২ টাকা। পাম্প অপারেটর ১৯ হাজার ৬৩৬ টাকা। গার্ডেনার ১৮ হাজার ৬৬০ টাকা। ডেসপ্যাচ রাইডার, লিফটম্যান ও পরিচ্ছন্নতাকর্মীরা পাবেন ১৮ হাজার ১৮৯ টাকা করে।
সুত্রঃ এশিয়া পোস্ট



