(ভিডিও) গুলিস্তানে আবাসিক হোটেলে প্রবাসীর অস্বাভাবিক মৃত্যু

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,রাজধানীর গুলিস্তান প্রতিনিধি,শুক্রবার,১৯ জুন ২০২৬,৫ আষাঢ় ১৪৩৩০৩ মুহাররম ১৪৪৮:

রাজধানীর গুলিস্তানের আবাসিক হোটেল রমনায় সৌদি প্রবাসী আল আমিন (৪০) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে সাগরিকা আক্তার নামের এক কলেজ শিক্ষার্থীকে নিয়ে ওঠেন হোটেলের একটি রুমে।

Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫

শুক্রবার (১৯ জুন)  দুপুরে তাকে হাসপাতালে নিয়ে আসা ওই তরুণী সাগরিকা আক্তার জানান, সৌদি আরব প্রবাসী আল আমিনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায়। তিনি ১৩ জুন দেশে এসেছেন। প্রবাসী আল আমিনের সঙ্গে ৬ মাস আগে ফেসবুকে পরিচয় হওয়া সাগরিকার বাড়ি বাগেরহাটের মোল্লারহাট উপজেলায়। বিবাহিত সাগরিকা খুলনার একটি নার্সিং কলেজের শিক্ষার্থী। তার স্বামীর নাম সুজন।

 

কাউকে না জানিয়ে শুক্রবার সকালেই ঢাকায় আসেন সাগরিকা। আল আমিন আসেন গাজীপুর থেকে। গুলিস্তানে দুইজন দেখা করেন। সৌদি আরব থেকে সাগরিকার পরিচিত কোনো এক ব্যক্তি কিছু জিনিসপত্র পাঠিয়েছিলেন আল আমিনের মাধ্যমে। সেগুলো নিতেই তিনি এসেছিলেন বলে দাবি করেন সাগরিকা।
 
 
তিনি জানান, রাস্তায় দাঁড়িয়ে কথা বলার এক পর্যায়ে আল আমিন ও সাগরিকা হোটেল রমনার ৯ম তলায় ৯২৩ নম্বর রুমে উঠেন। সেখানে আল আমিন বাথরুমে গেলে কিছুক্ষণ পরই একটি শব্দ হয়। সাগরিকা দৌড়ে গিয়ে দেখেন, বাথরুমের ফ্লোরে পড়ে আছেন আল আমিন। তৎক্ষণা হোটেল বয়দের ডাক দিলে বাথরুম থেকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে আসেন। তবে, চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

 
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য রমনা থানায় অবগত করা হয়েছে।