
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নারায়ণগঞ্জের সোনারগাঁয় প্রতিনিধি, রোববার ০৯ আগস্ট ২০২৬ || শ্রাবণ ২৫ ১৪৩৩ || ২৫ সফর ১৪৪৮ হিজরি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে পেছন থেকে লা/থি মা/রা/র ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
অভিযোগ অনুযায়ী, শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ে দিয়ে স্কুলড্রেস পরা দুই ছাত্রী হাঁটার সময় পেছন থেকে এক কিশোর চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে লাথি মারে। মেয়েটি প্রতিবাদ করলে তাকে আবারও লাথি মারা হয়। পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে কেউ একজন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
অভিযুক্ত কিশোরের বয়স প্রায় সাড়ে ১১ বছর বলে জানা গেছে। পরে তাকে সালিসে কান ধরে ওঠবস করানোর এবং ক্ষমা চাওয়ানোর একটি ভিডিওও ছড়িয়ে পড়ে।
তবে ঘটনাটির সবচেয়ে আলোচিত বিষয় হলো—লাথির শিকার ওই স্কুলছাত্রীসহ দুজন ছাত্রীকেই বিদ্যালয় থেকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের টিসি দেওয়া হয়েছে। তাঁর দাবি, ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে।
-
Advertisement

এদিকে পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিওটি তাদের নজরে এসেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
একজন শিশুকে হয়রানি বা নি/র্যা/ত/নে/র শিকার হওয়ার পর বিদ্যালয় থেকে বাদ দেওয়া কতটা যুক্তিসংগত—এখন সেই প্রশ্নই উঠছে। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এমন ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়সংগত ব্যবস্থা নেওয়া জরুরি।



