ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকার সাভারের আশুলিয়া প্রতিনিধি,শুক্রবার,১৯ জুন ২০২৬,৫ আষাঢ় ১৪৩৩০৩ মুহাররম ১৪৪৮:
ঢাকার সাভারের আশুলিয়ায় নিজ মেয়েকে দীর্ঘ পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে সুলতান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ে তার বাবার কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫
আজ সোমবার দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট দুদু মার্কেট সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সুলতান বরিশাল জেলার মুলাদি থানার বাটামারা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার ওই এলাকায় সপরিবারে বসবাস করছিলেন।
ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, তার মা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তারা সবাই একসাথেই বসবাস করতেন। মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে তার বাবা গত প্রায় পাঁচ মাস ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন। এতে বাধা দিলে তাকে মারধর করা হতো এবং ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো।
ভুক্তভোগী আরও জানায়, আজ সোমবারও তার বাবা তাকে ধর্ষণের চেষ্টা চালান। তখন সে কৌশলে বাসা থেকে বের হয়ে নিজের কর্মস্থলে চলে যায়। সেখানে সহকর্মীদের কাছে পুরো ঘটনা খুলে বললে তাঁরা তাকে সহযোগিতা করেন এবং বাবাকে আটকে রেখে পুলিশে খবর দেন।
বাবার এমন ঘৃণ্য ও ন্যাক্কারজনক কাজের জন্য আইনের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করে ভুক্তভোগী মেয়েটি বলে, আমি আমার বাবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোনো মেয়েকে নিজের ঘরে এমন নির্যাতনের শিকার হতে না হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতান তার মেয়েকে একটি পোশাক কারখানায় কাজে পাঠিয়েছিলেন। এছাড়া তার প্রতিবন্ধী স্ত্রীকে দিয়ে এলাকায় ভিক্ষাবৃত্তি করানোরও অভিযোগ রয়েছে। মেয়েকে ধর্ষণের চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ এলাকাবাসী সুলতানকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়।
খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।
Advertisement

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সুলতান নামের এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ ও ঘটনাসংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



