ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,পলাশ প্রতিনিধি ,বৃহস্পতিবার ০৭ মে ২০২৬ || বৈশাখ ২৪ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি :
নরসিংদীর পলাশে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার পলাশ উপজেলা সানের বাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ। গ্রেফতারকৃত হাফিজুর রহমান গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরী তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে সানের বাড়ি গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন, এ সময় আতশীপাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই গ্রামের অর্জুন বাদশা ও হাফিজুর তাকে পথরোধ করে জোর করে তুলে নিয়ে যায়। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে কিশোরী তার পরিবারের লোকদের ঘটনা জানালে পরিবার রাতেই থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
Advertisement

পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম জানান, প্রাথমিকভাবে কিশোরীকে ধর্ষণের আলামত পেয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকেও গ্রেফতারে অভিযান চলছে।


