(ভিডিও)৭ বছরের শিশুকে আসামি করায় বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,নাটোরের গুরুদাসপুর প্রতিনিধি, মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি :

নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি আদালতের নজরে আসার পর বাদীর বিরুদ্ধেই উল্টো মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

মঙ্গলবার (৫ মে) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ আদেশ দেন।

 

 

এ সময় মামলার বাদী শাহানুর রহমান এবং তদন্ত কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

 

আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল অভিযুক্ত শিশু হোসেন আলী জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হয়। বিচারক এজাহার পর্যালোচনা করে দেখেন, জন্মনিবন্ধন সনদ অনুযায়ী শিশুটির বয়স মাত্র ৭ বছর হলেও মামলার কাগজে তাকে ২১ বছর বয়সী উল্লেখ করা হয়েছে। এ ধরনের গুরুতর অসঙ্গতি দেখে আদালত শিশুটির জামিন মঞ্জুর করেন এবং বাদীকে কারণ দর্শানোর নির্দেশ দেন।

মঙ্গলবার শুনানি শেষে আদালত বাদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে মামলা দায়েরের নির্দেশ দেন। একইসঙ্গে ওই শিশুকে সাত দিনের মধ্যে মামলা থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত কর্মকর্তাকে নিরপেক্ষ ও সঠিক তদন্ত নিশ্চিত করতেও নির্দেশ দেন বিচারক।

 

তদন্ত কর্মকর্তা বখতিয়ার হোসেন জানিয়েছেন, মামলার পর আসামিদের ধরতে এলাকায় অভিযান চালানো হলে তারা আত্মগোপনে চলে যায়। প্রাথমিক পর্যায়ে তাদের বয়স যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা বলেছেন, “ভুল তথ্য দিয়ে কাউকে হয়রানি করা গুরুতর অপরাধ। কোনো নির্দোষ ব্যক্তি যেন মিথ্যা তথ্যের কারণে শাস্তির মুখে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

৭ বছরের শিশুকে আসামি করায় বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ