
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে, বুধবার ২৯ এপ্রিল ২০২৬ || বৈশাখ ১৬ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি :
কুমিল্লার মেঘনা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদানের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন বিশেষ সতর্কতা জারি করে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দাপ্তরিক ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। সতর্কবার্তায় উল্লেখ করা হয়, একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনালী ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপকের নাম ব্যবহার করে মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিশেষ আর্থিক অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন কৌশলে তারা টাকা দাবি করছে।
উপজেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের কোনো অনুদান কর্মসূচি বর্তমানে উপজেলা পর্যায়ে চালু নেই। তাই এ ধরনের কোনো প্রস্তাব বা ফোনকল সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক। কেউ অনুদানের কথা বলে অর্থ দাবি করলে তা বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে এমন ঘটনা ঘটলে দ্রুত স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়েছে।
Advertisement

এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, “বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা আমাদের জাতির গর্ব। তাঁদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অগ্রাধিকার। সম্প্রতি যে প্রতারণার অভিযোগ উঠেছে, তা অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি এবং অপরাধীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রশাসনের নাম ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে বিভ্রান্ত না হয়ে দ্রুত আমাদের অবহিত করার অনুরোধ জানাচ্ছি।”



