(ভিডিও)খুলনায় ৫ বিদেশি অস্ত্র-গুলিসহ নারী আটক

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,খুলনা   প্রতিনিধি,শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি :

খুলনায় ৫টি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ সুরাইয়া পারভিন সুমি নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

শনিবার (৭ মার্চ) সকালে ঢাকা সাতক্ষীরা রুটের নিজখামার এলাকায় মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শনিবার সকালে ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও খুলনা মেট্রোপলিটন পুলিশ।


সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সুমি নামে এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২ টি বিদেশি রিভলবার, ৩ টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি। এই অস্ত্র ও গুলি সাতক্ষীরা থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিলো বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। আটক হওয়া সুমির নামে এর আগে মাদক মামলা রয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্র-গুলি ও আটক নারী। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম