(ভিডিও)ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবির মধ্যেই ইসরায়েলে ইরানের বোমা হামলা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক   প্রতিনিধি,শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি :

  • ইরান যুদ্ধের জেরে দুই বছরের মধ্যে সর্বোচ্চ দামে জ্বালানি তেল

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কাতারের জ্বালানি মন্ত্রী সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ শিগগিরই বন্ধ না হলে উপসাগরীয় অঞ্চলের সব তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ কয়েক দিনের মধ্যেই উৎপাদন বন্ধ করতে বাধ্য হতে পারে। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল-কাবি ফাইন্যান্সিয়াল টাইমসকে জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের ধাক্কা দিতে পারে। তার সে মন্তব্যের পরই শুক্রবার (৬ মার্চ) ব্রেন্ট ক্রুড তেলের দাম ৯ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ ডলারের উপরে পৌঁছায়, যা ২০২৩ সালের পর সর্বোচ্চ।

    Advertisement

    অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
    ——————————————

  • ২০ মিনিট আগে

    হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ড্রোন হামলা

    পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী প্রিমা নামক একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তসনিম নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়। বিপ্লবী গার্ড কর্পসের দাবি, হরমুজ প্রণালীতে যানচলাচল নিষেধাজ্ঞা এবং ওই এলাকার নিরাপত্তাজনিত ঝুঁকি নিয়ে তাদের নৌবাহিনী ওই ট্যাঙ্কারটিকে বারবার সতর্ক করেছিল। কিন্তু আইআরজিসি-র সেই বারবার দেওয়া সতর্কতা উপেক্ষা করায় ট্যাঙ্কারটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

     

     

     

    শিপিং ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, আক্রান্ত জাহাজ প্রিমা একটি তেল ও রাসায়নিক বহনকারী ট্যাঙ্কার। জাহাজটি ইউরোপীয় দেশ মাল্টার পতাকাবাহী হয়ে চলাচল করছিল।

  • ১ ঘণ্টা আগে

    ফুরিয়ে যাচ্ছে মার্কিন অস্ত্রভাণ্ডার, উৎপাদন ৪ গুণ বৃদ্ধির ঘোষণা ট্রাম্পের

    ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের বড় বড় প্রতিরক্ষা কোম্পানিগুলো অস্ত্র উৎপাদন চারগুণ বাড়াতে সম্মত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শীর্ষ বড় প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিরক্ষা উৎপাদনকারী কোম্পানিগুলোর সঙ্গে একটি খুবই ভালো বৈঠক শেষ করেছি, যেখানে আমরা উৎপাদন ও উৎপাদন সূচি নিয়ে আলোচনা করেছি। তারা এক্সকুইজিট ক্লাস অস্ত্রের উৎপাদন চারগুণ বাড়াতে সম্মত হয়েছে, কারণ আমরা যত দ্রুত সম্ভব সর্বোচ্চ পরিমাণে এসব অস্ত্র উৎপাদনের লক্ষ্যে পৌঁছাতে চাই।’

     

     

  • ২ ঘণ্টা আগে

    ৬ দেশের অনুরোধে ‘ইরানের হামলা’ নিয়ে জরুরি বৈঠকে বসছে আরব লিগ

    আরব বিশ্বের বেশ কয়েকটি দেশে সাম্প্রতিক ইরানি হামলার ঘটনা নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসছেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। আগামীকাল রোববার (৮ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

     

  • ২ ঘণ্টা আগে

    ইরানের ব্যাপক হামলার মুখে বাংকারে আশ্রয় নিলো লাখ লাখ ইসরায়েলি

    শুক্রবার মধ্যরাত থেকে এ পর্যন্ত ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখেছে ইসরায়েলি বাহিনী। এ হামলার জেরে সারা রাত লাখ লাখ ইসরায়েলিকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে (বাংকারে) অবস্থান করতে হয়েছে।

     

  • ৪ ঘণ্টা আগে

    ইরানের হামলায় ৩০ কোটি ডলারের মার্কিন মিসাইল রাডার সিস্টেম ধ্বংস

    যুদ্ধের শুরুর দিনগুলোতেই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান। এক মার্কিন এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে ব্লুমবার্গ। বিশ্লেষকদের মতে, এই ক্ষতির ফলে জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ফাঁক সৃষ্টি হয়েছে।

     

  • ৪ ঘণ্টা আগে

    ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী

    ইরানে হামলার তীব্রতা বৃদ্ধির ঘোষণা আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার অর্থমন্ত্রী জানালেন, দেশটিতে আজ রাতেই হবে এযাবৎকালের সর্ববৃহৎ বোমাবর্ষণ কর্মসূচি।

     

  • ৪ ঘণ্টা আগে

    ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী কথা হলো

    মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৬ মার্চ) ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, তার পরিবারের সদস্য এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় পুতিন শোক প্রকাশ করেছেন।

     

  • ৪ ঘণ্টা আগে

    জরুরি ভিত্তিতে দুই মিত্রদেশকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

    কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে প্রায় ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ ও সামরিক সহায়তার একটি সম্ভাব্য চুক্তি অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘একটি জরুরি পরিস্থিতি বিদ্যমান, যা ইসরায়েল সরকারের কাছে অবিলম্বে এই অস্ত্র বিক্রি সম্পন্ন করা প্রয়োজন বলে মনে করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’।

     

  • ৪ ঘণ্টা আগে

    ইরানের মেহরাবাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী

    তেহরানের একটি প্রধান বাণিজ্যিক বিমানবন্দরে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে আগুনে জ্বলছে একাধিক বিমান এবং আকাশে উড়ছে ঘন ধোঁয়ার কুণ্ডলী।

    Advertisement

    প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

  • ৪ ঘণ্টা আগে

    ইরানকে রাশিয়ার সহায়তা দেয়ার খবরে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

    রাশিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে; এমন প্রতিবেদনের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।