ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি, রোববার,১৩ সেপ্টেম্বর ২০২৬,২৮ ভাদ্র ১৪৩৩০১ রবিউস সানি ১৪৪৮:
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলাকারী মনিরুল হাওলাদারের মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামের বাড়ি থেকে পালিয়েছে তার পরিবার। ঘটনা জানাজানি হলে হামলার ভয়ে তারা আত্মগোপনে চলে গেছেন বলে এলাকাবাসীর ধারণা।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
তবে বিদেশের মাটিতে এমন ঘটনার জন্য মনিরুলের শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। মনিরুল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধুরাইল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি একই ইউনিয়নের খালাসীকান্দি এলাকার মৃত শাজাহান হাওলাদারের ছেলে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দেড় বছর আগে ২৮ লাখ টাকা দিয়ে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি পাড়ি জমায় মনিরুল হাওলাদার। এলাকায় থাকা অবস্থায় ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও তার ছেলে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খানের ঘনিষ্ঠ ছিলেন তিনি। বর্তমানে গ্রামের বাড়িতে তার মা, ভাই বসবাস করেন।
স্থানীয়রা জানান, দোচালা জরাজীর্ণ বাড়িতে মা ও ভাইয়ের বসবাস। এখনো ঋণের টাকা শোধ করতে পারেনি মনিরুল। ইতালির ভেনিস শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা জানাজানি হলে বৃদ্ধা মা ও তার বড় ভাই পালিয়ে গেছে।
এলাকাবাসী মনিরুলের বিতর্কিত ঘটনার বিচার দাবি করেছেন। একই সঙ্গে আগামীতে যেন এমন ঘটনা না ঘটে, সেজন্যে মনিরুলের ক্ষমা চাওয়ার দাবিও করেন তারা।
মনিরুলের সৎ ভাই ওবায়দুল হাওলাদার বলেন, এখনো বাড়ি-ঘর করতে পারে নাই মনিরুল। মাথার উপরে ঋণের বোঝা। টাকা পয়সা কামানো বাদ দিয়ে দল করা শুরু করেছে। আমি সৎ ভাই, এক পয়সাও আমাকে দেয় না। বিদেশে বসে এদেশের মান-সম্মান সব শেষ করে দিয়েছে। ওর বিচার করুক, আমরা ওর সঙ্গে নাই। এমন লোক থাকার চেয়ে না থাকাই ভালো।
-
Advertisement

সদর থানার ওসি আবুল কামাল আজাদ বলেন, ঘটনাটি জানার পরেই মনিরুলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। কেউ যেন বাড়ি-ঘরে হামলা করতে না পারে সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকেও বিষয়টি অবহিত করা হয়েছে, তিনি সব ধরনের সহযোগিতা করছেন।

বাঁয়ে হামলাকারী মনিরুল ও ডানে তার গ্রামের বাড়ি। ছবি: কালবেলা


