ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি, রোববার,১৩ সেপ্টেম্বর ২০২৬,২৮ ভাদ্র ১৪৩৩০১ রবিউস সানি ১৪৪৮:
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা ও পরিচিত মুখদের নানা ধরনের ফ্যাশন, সাজসজ্জা কিংবা কনটেন্ট প্রায়ই আলোচনার জন্ম দেয়। এবার এমনই একটি ছবি সামনে রেখে শুধু ব্যক্তিকে নিয়ে মন্তব্য না করে দেশের বিনোদন ও সংস্কৃতির সামগ্রিক চিত্র নিয়েই প্রশ্ন তুলেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে রুমি কারিমের একটি ছবি পোস্ট করেন জয়। ছবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত একটি সাজসজ্জায় দেখা যায় রুমি কারিমকে। সেই ছবি ঘিরেই নিজের অবস্থান জানান জয়।
তিনি লিখেছেন, “এখন তো মনে হচ্ছে হিরো আলমই ভালো ছিল। যাই হোক বাঁচার একটাই পথ। শিল্পের মেইন স্ট্রিম কাজগুলোকে উচ্চ থেকে উচ্চতর উচ্চতায় নিয়ে যাওয়া।”
জয়ের মতে, বিনোদন শিল্পের মান বাড়াতে প্রযোজক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরো বড় পরিসরে কাজ করতে হবে এবং প্রযোজকদের কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত ভালো ভালো নির্মাতাদের বড় বড় বাজেট এবং প্রশিক্ষণ দিয়ে ইন্ডাস্ট্রিকে এমন জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া, যেখানে পৌঁছে গেলে এদের এই ঘরোয়া বিনোদন দেখে আমাদের কৃষ্টি কালচার এবং বিনোদন শিল্পের পরিচয় বিকৃত চোখে দেখার সুযোগ কারো আর থাকবে না।”
শুধু চলচ্চিত্র বা বিনোদন শিল্প নয়, দেশের পর্যটন ও সংস্কৃতির বিকাশের সঙ্গেও বিষয়টিকে যুক্ত করেছেন জয়। তার ভাষায়, “পর্যটন এবং কালচার যে দেশে পরিচর্যা করে বিকশিত করা হয় না, সেই দেশ কখনোই সজীব এবং জীবন্ত হয় না। শুধু বিশ্বের মানচিত্রে নিথর এক ড্রইং হয়েই পড়ে থাকে।”
শিল্পীদের ঐক্য ধরে রাখার প্রয়োজনীয়তার কথাও নিজের পোস্টে তুলে ধরেছেন এই অভিনেতা। তিনি বলেন, “আরেকটি কথা, মূল শিল্পীরা যুদ্ধে লিপ্ত থাকলে অশিল্পীরা শূন্যস্থান পূরণ করে নেয়। প্রথমে সাময়িকভাবে নেয়। তারপর স্থায়ীভাবে।”
তবে, পুরো বিষয়টি নিয়ে মন্তব্য করলেও রুমি কারিমের পেশাগত পরিচয় সম্পর্কে ইতিবাচক কথাই বলেছেন জয়। পোস্টের শেষে তিনি পরিষ্কার করে দেন, ‘বিশেষ দ্রষ্টব্য। ছবির ভদ্রলোক রুমি করিম একজন অত্যন্ত ভালো ইন্টেরিয়র ডিজাইনার। উনাকে ওই ক্ষেত্রে অবশ্যই সঠিক মূল্যায়ন সবার করা উচিত।”
-
Advertisement

জয়ের এই পোস্টের পর মূল আলোচনা যেন শুধু একটি ছবি কিংবা সাজসজ্জায় আটকে থাকেনি। তার ‘হিরো আলমই ভালো ছিল’ মন্তব্যের পাশাপাশি শিল্পের মূলধারা, নির্মাতাদের পৃষ্ঠপোষকতা, সংস্কৃতির বিকাশ এবং শিল্পীদের জায়গা ধরে রাখার মতো বিষয়ও সামনে এসেছে। অর্থাৎ একটি ছবি ঘিরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জয় তুলে ধরেছেন দেশের বিনোদন জগতের মান ও ভবিষ্যৎ নিয়েও নিজের ভাবনা।

রুমি কারিমের ছবি পোস্ট করে মন্তব্য করেছেন শাহরিয়ার নাজিম জয়


