
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নারায়ণগঞ্জের সোনারগাঁ প্রতিনিধি,রোববার ৩১ মে ২০২৬ || জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওনা টাকার দাবিতে গোলজার হোসেনের নামের এক ব্যবসায়ীর জানাজা ও দাফন কার্যক্রম আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মৃতের স্বজনরা দাবি করা টাকা পরিশোধ করলে জানাজা অনুষ্ঠিত হয়।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
গোলজার হোসেন উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ এলাকার বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঈদুল আজহার দিন (২৮ মে) দুপুরে মারা যান। অভিযুক্ত সায়েম প্রধান একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে গোলজার হোসেনের জানাজার জন্য তার মরদেহ মশুরাকান্দা ঈদগাহ মাঠে নেওয়া হয়। এ সময় সায়েম প্রধান মৃতের কাছে এক লাখ ৩৬ হাজার টাকা পান দাবি করে জানাজা ও দাফনে বাধা দেন। পাওনা পরিশোধ না করার আগে জানাজা পড়তে দেবেন না জানিয়ে দেন তিনি। পরে মৃতের স্বজনরা দাবি করা টাকা পরিশোধ করলে জানাজা অনুষ্ঠিত হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফিরোজ মিয়া বলেন, “জানাজায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। যেটা হয়েছে সেটা অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনার পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।”
পাওনা টাকার জন্য জানাজায় বাধার বিষয়টি স্বীকার করেছেন সায়েম প্রধান। তিনি বলেন, “গোলজার হোসেনের সঙ্গে আমার ব্যবসায়ী লেনদেন ছিল। তার কাছে আমি এক লাখ ৩৬ হাজার টাকা পাওনা ছিলাম। ওই টাকার জন্য বহুবার তাগাদা দেওয়া হলেও পাইনি। শুক্রবার টাকা বুঝে পাওয়ার পর আমি সেখান থেকে চলে যাই।”
Advertisement

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, “বিষয়টি আমাদের কেউ জানাননি। যদি আমাদেরকে জানানো হতো, তাহলে অবশ্যই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যেত।”



