ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম, আইন আদালত প্রতিনিধি, রোববার, ১৮ অক্টোবর ২০২৬,২ কার্তিক ১৪৩৩০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ :
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, নারায়ণগঞ্জের সাত খুন এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আপিলের চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
রবিবার (১৮ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ তারিখ নির্ধারণ করেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু হবে আগামী ১৭ নভেম্বর, আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি ২৪ নভেম্বর এবং মেজর সিনহা হত্যা মামলার শুনানি ১ ডিসেম্বর। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের আদালতপাড়া থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে তাদের হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়।
চাঞ্চল্যকর এ মামলায় বিচারিক আদালতের রায়ের পর ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে ২৬ জনের মৃত্যুদণ্ডের মধ্যে ১৫ জনের সাজা বহাল রাখা হয়। মামলাটি এখন আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।
এদিকে, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী।
এ মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে ২০ আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। মামলাটি এখন আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।
-
Advertisement

এ মামলায় বিচারিক আদালতের রায়ের পর ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। হাইকোর্টের রায়ের পর মামলাটি আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।



