https://www.facebook.com/share/v/18vUgfnksG/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি,শনিবার ২৩ মে ২০২৬ || জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি :
শনিবার (২৩ মে) দুপুরে ঝিলমিল আবাসন প্রকল্পের নির্জন ঝোপের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব-১০ এর একটি টহল দল।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
আটক যুবকের নাম শাহ পরান (২৪)। তার বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।
জানা গেছে, ওই শিশুর পরিবার ও অভিযুক্ত শাহ পরান উভয়েই ঝাউবাড়ি এলাকার হাফেজ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
অভিযোগ রয়েছে, শাহ পরান শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে নিয়ে যায়। পরে তাদের বহনকারী অটোরিকশাচালকের বিষয়টি সন্দেহজনক মনে হলে র্যাব-১০ এর টহলরত দলকে জানান।
অটোরিকশাচালক মো. রাকাত (৩৮) জানান, ঘটনাটি বুঝতে পেরে তিনি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
Advertisement

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। আসামি র্যাবের হেফাজতে আছে। তবে আমরা এ ঘটনায় আইনানুগ কার্যক্রম শুরু করে দিয়েছি।



