ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সাভার প্রতিনিধি, রোববার ২৪ মে ২০২৬ || জ্যৈষ্ঠ ১০ ১৪৩৩ || ৭ জিলহজ ১৪৪৭ হিজরি :
ঢাকার সাভারে একটি মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) শ্লীলতাহানির অভিযোগ মামলা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক মো. কামরুজ্জামনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
শনিবার (২৩ মে) দুপুরে সাভারের ভবানিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, শুক্রবার বিকেলে সাভারের কমলাপুরের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, মেয়েটি ওই মাদ্রাসার ছাত্রীবাসে থেকে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে।
অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় প্রধান শিক্ষক কামরুজ্জামান শিক্ষার্থীর সঙ্গে অশালীন কথাবার্তা বলতেন এবং অনাকাঙ্ক্ষিতভাবে শরীরে হাত দিতেন।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টার দিকে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন কামরুজ্জামান। পরে শিক্ষার্থী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন।
Advertisement

সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বলেন, “ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্লীলতাহানির অভিযোগে শনিবার সকালে মামলা করেছেন। এরপরই ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়।”



