ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, শনিবার ০২ মে ২০২৬ || বৈশাখ ১৯ ১৪৩৩ || ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি :
যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাবটি হাতে পাওয়ার বিষয় স্বীকার করলেও অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানে নতুন করে হামলার বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নতুন প্রস্তাবে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রেখে আগে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহারের কথা বলা হয়েছে।
গোপনীয় কূটনৈতিক আলোচনার খাতিরে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, তেহরান বিশ্বাস করে যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা–পরবর্তী ধাপের জন্য তুলে রাখার এই প্রস্তাব একটি বড় পরিবর্তন, যা একটি চুক্তিতে পৌঁছানোর পথ সুগম করবে।
বার্তা সংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, ‘এই কাঠামোর আওতায় জটিল পারমাণবিক ইস্যুটি আলোচনার চূড়ান্ত পর্যায়ে রাখা হয়েছে, যাতে একটি অনুকূল পরিবেশ তৈরি করা যায়।’
ওই কর্মকর্তা আরও জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো আনুষ্ঠানিক প্রস্তাবে এই নতুন সময়সীমার কথা স্পষ্ট করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুনরায় কোনো হামলা চালাবে না—এমন নিশ্চয়তার ভিত্তিতে যুদ্ধ শেষ হবে। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তাদের অবরোধ প্রত্যাহার করে নেবে।
Advertisement

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল–জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবির কারণে আলোচনা শুরুর সম্ভাবনা এখনো থমকে আছে।
এলমাসরি আরও বলেন, ‘আমরা আগের সেই একই অবস্থানে আটকে আছি। গত কয়েক সপ্তাহে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।



