(ভিডিও)যুক্তরাষ্ট্র থেকে রামেক হাসপাতালে আসলো ৪৪ কোটি টাকার ওষুধ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.কম,রাজশাহী মেডিকেল কলেজ প্রতিনিধি,বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবার ৪৪ কোটি ৪৮ লাখ টাকার ওষুধ এসেছে। এই ওষুধ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ‘ডিরেক্ট রিলিফ’। মোট তিনটি চালানে ৯৭ কোটি ৪৮ লাখ টাকার ওষুধ এসেছে। এছাড়াও বুধবার (১ এপ্রিল) আরও কিছু ওষুধ আসছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান আজিজুল হক আজাদ এই সংস্থার সঙ্গে যোগাযোগ করে এই ওষুধগুলো নিয়ে এসেছেন। এগুলো হাসপাতালে ভর্তি দরিদ্র রোগীদের দেওয়া হবে। তিনি গত বছরের নভেম্বরে এই সংস্থা থেকে বাতের রোগীদের জন্য প্রায় ৩৬ কোটি টাকার ইনজেকশন আনেন। তার আগে আগস্টে আনেন প্রায় ১৭ কোটি টাকার সারঞ্জাম।

 

 

মোট তিন চালানে পাওয়া ওষুধগুলোর দাম ৭৯ লাখ ৪৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯৭ কোটি ৪৮ লাখ টাকা। ডিরেক্ট রিলিফ একটি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা। তাদের প্রধান কাজ হলো বিশ্বের বিভিন্ন দেশে জরুরি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া। সংস্থাটি নগদ অর্থ দেওয়ার পরিবর্তে সরাসরি চিকিৎসা সহায়তা দেয়, যাতে অপচয় কম হয় এবং প্রকৃত রোগীরা দ্রুত উপকৃত হয়।

 

আজিজুল হক আজাদ জানান, এবার তাকে ওষুধগুলো আনতে সহযোগিতা করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল শামীম হায়দারও দ্রুততম সময়ে এই ওষুধ দেশে আনার অনুমতি দিয়েছেন।

তিনি আরো জানান, সোমবার (৩০ মার্চ) রাতে হাসপাতালের স্টোরে দেড় হাজার বক্স ডুপিলুম্যাব ইনজেকশন ও ১৫০ বক্স সারিলুম্যাব ইনজেকশন এসে পৌঁছেছে। এগুলো রিফ্র্যাক্টরি অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ নানা রোগে ব্যবহার করা হয়।

 

আজাদ আরো জানান, আগামীকাল বুধবার সকালে ঢাকা থেকে ইনহেলারসহ আরো কিছু ওষুধ রাজশাহী এসে পৌঁছাবে। আর গত সপ্তাহে তারা ফ্যাক্টর এইট ও ডোসেট্যাক্সেল ইনজেকশন পেয়েছেন। ডোসেট্যাক্সেল কেমোথেরাপির ওষুধ। এটি ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হয়।

ডা. আজাদ বলেন, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের এগুলো বিনামূল্যে দেওয়া হবে। এমআইএসের র‌্যাঙ্কিং অনুযায়ী, রামেক হাসপাতাল গত আড়াই বছর ধরে দেশের সেরা হাসপাতাল। এই হাসপাতালকে সেন্টার অব এক্সিলেন্স বানানোর জন্য তাদের চেষ্টা সব সময় থাকবে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

ডুপিলুম্যাব ইনজেকশন গুরুতর একজিমা, হাঁপানি এবং নাকের পলিপসহ দীর্ঘস্থায়ী রাইনোসাইনুসাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। সারিলুম্যাব ইনজেকশন রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং পলিম্যালজিয়া রিউমেটিকা চিকিৎসায় ব্যবহৃত হয়।

রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান আজিজুল হক আজাদের প্রচেষ্টায় ওষুধ দেশে আসে।