(ভিডিও)গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হোটেল শ্রমিক গ্রেপ্তার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রতিনিধি  ,রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোমিন (৪২) নামে এক হোটেল শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

শুক্রবার (১৩ মার্চ ) বিকেলে উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার মোমিন মিয়া ওই এলাকার গেন্দা মিস্তির ছেলে এবং চাঁদপাড়া বাজারের একটি খাবার হোটেলে শ্রমিক হিসাবে কাজ করেন।
স্থানীয়রা জানায়, বিকালে চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ওই ছাত্রীকে সুকৌশলে ডেকে নিয়ে নিজের বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করেন মোমিন মিয়া। বিষয়টি কাউকে না বলতে তাকে ভয়ভীতিও দেখানো হয়।
পরে মেয়েটি রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার পরিবার ও এলাকার লোকজনকে জানায়। এলাকার লোকজন ঘটনার সত্যতা পেয়ে মোমিন মিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ মোমিনকে গ্রেফতার করে।
রাতে ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীকে অসুস্থ অবস্থায় স্থানীয়রা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অধিক রক্তক্ষরণের কারণে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন দায়িত্বরত চিকিৎসক।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ছবি: সংগৃহীত