ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নড়াইল প্রতিনিধি ,রোববার ২৯ মার্চ ২০২৬ || চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি :
নড়াইলে জ্বালানি তেল না পেয়ে বাকবিতণ্ডার জেরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরকারকে ট্রাকচাপায় হত্যার ঘটনায় অভিযুক্ত চালক সুজাত মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
রবিবার (২৯ মার্চ) বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স এসব তথ্য নিশ্চিত করেছেন।
সুজাত মোল্লা নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী (দক্ষিণপাড়া) গ্রামের ছাইদুর রহমান মোল্লার ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে ট্রাকচালক সুজাত মোল্লা ওই পাম্পে ডিজেল নিতে যান। সেই সময় পাম্পে মজুত শেষ হয়ে যাওয়ায় ম্যানেজার নাহিদ তেল দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে চালকের সঙ্গে নাহিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দিয়ে সেখান থেকে চলে যান চালক।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

রাত আড়াইটার দিকে ডিউটি শেষে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোল্লা মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। স্টেশন থেকে ১০০ গজ দূরে তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয় এবং মোটরসাইকেলের ওপর দিয়ে চালিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে নাহিদ সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত হন জিহাদ।

নড়াইলে জ্বালানি তেল না পেয়ে তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরকারকে ট্রাকচাপায় হত্যার ঘটনায় অভিযুক্ত চালক সুজাত মোল্লাকে রবিবার গ্রেপ্তার করেছে র্যাব।


