(ভিডিও)কেরাণীগঞ্জে বাজারে অভিযান চালিয়ে র‌্যাবের জরিমানা আদায়

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,ঢাকার কেরাণীগঞ্জে বাজার প্রতিনিধি,মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি :

ঢাকার কেরাণীগঞ্জে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‌্যাব। পরে বিভিন্ন অভিযোগে ৩৫ হাজার টাকা জরিমানা ও অসাধু ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেন তারা। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে দেয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর উদ্যোগে রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভেজাল ও মজুতদারি প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব-১০ এর আভিযানিক দল এবং বাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অভিযানকালে কেরাণীগঞ্জের বিভিন্ন কাঁচাবাজার, মুদি দোকান ও পাইকারি আড়তে তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ভেজাল খাদ্যদ্রব্য মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মোট ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতন থাকার আহ্বানও জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে কোনো অনিয়ম দেখা গেলে নিকটস্থ র‌্যাব ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও সাধারণ জনগণকে অনুরোধ জানিয়েছেন তারা।

কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযান। ছবি: সংগৃহীত