(ভিডিও)ডিসির অভিযানে লেবুর হালি ১২০ থেকে ৪০ টাকা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,সুনামগঞ্জ প্রতিনিধি,মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি :

সুনামগঞ্জ পৌর শহরের বাজারে জেলা প্রশাসনের অভিযানে লেবুর দামে হঠাৎ বড় পরিবর্তন দেখা গেছে। জেলা প্রশাসকের (ডিসি) উপস্থিতিতে ১২০ টাকা হালি দরের লেবু কমে দাঁড়ায় ৪০ টাকায়। দাম কমার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড়ে অল্প সময়ে লেবুর খাঁচা খালি হয়ে যায়।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

আজ সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাজারদর নিয়ন্ত্রণে সুনামগঞ্জের পৌর শহরে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু করে কিচেন মার্কেট, জগন্নাথবাড়ি রোড ও পুরাতন জেল রোড এলাকায় অভিযান চালানো হয়।

 

অভিযানে হক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং শাহী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুটি ফলের দোকানকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। চারটি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

এদিকে অভিযান চলাকালে ডিসির উপস্থিতিতে ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে লেবুর দাম কমিয়ে দেন। ১২০ টাকা হালি থেকে দাম নেমে আসে ৪০ টাকায়। এতে উপস্থিত ক্রেতারা কম দাম পেয়ে লেবু কিনতে হুমড়ি খেয়ে পড়েন। ফলে অল্প সময়ের মধ্যে দোকানির সব লেবু শেষ হয়ে যায়।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এমন তদারকি কার্যক্রম নিয়মিত চলবে। অতিরিক্ত মুনাফার মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করার সুযোগ দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

জেলা প্রশাসকের অভিযানের সময় প্রতি হালি লেবু ১২০ টাকা থেকে কমে ৪০ টাকায় আসায় ক্রেতারা কিনতে হুমড়ি খেয়ে পড়ে।