(ভিডিও)আজও ঢাকা ছাড়ছেন অনেকে

SHARE

https://www.facebook.com/share/v/19AVoTMdM8/

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,বিশেষ প্রতিনিধি, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু হয়েছে আজ থেকে। এ ছুটিতে ভোট দিতে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন অনেকে। ট্রেন ও বাসে ঈদের ছুটির মতো মানুষের চাপ।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে।

 

যাত্রীদের অভিযোগ, বাসের সংখ্যা কম থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। সুযোগ বুঝে বাসশ্রমিকেরা দ্বিগুণ-তিন গুণ ভাড়া হাঁকাচ্ছেন।

 

ভোটের দিন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে সরকার বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে। এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ছুটি চার দিনে দাঁড়িয়েছে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

ছুটি সরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং জরুরি টেলিযোগাযোগ সেবা সচল থাকবে। এছাড়া, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলগুলোর অফিস এবং গণমাধ্যমকর্মীরা এই ছুটির আওতামুক্ত। এছাড়া, ছুটি পাচ্ছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

চার দিনের ছুটি শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আবারও খুলবে সরকারি অফিস-আদালত।

ট্রাকে করেও অনেকে গ্রামের বাড়িতে যাচ্ছেন। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম