ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি, বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬ || মাঘ ২৮ ১৪৩২ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার। তিনি জানান, জ্বর ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে আজ বিকেলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এদিকে, রুহুল কবির রিজভীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রিজভী। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম


